ভাড়া বাড়ানোর পথে রেল, সাধারণ যাত্রীদের ওপর কি চাপ বাড়ছে
March 11, 20269:01 am

২০২৬-২৭ অর্থবছরের বাজেট ও আর্থিক অবস্থা পর্যালোচনার পর রেলের রাজস্ব ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। রেলের প্রতি ১০০ টাকা আয়ের বিপরীতে খরচ ৯৮ টাকার বেশি হওয়ায় আর্থিক ভারসাম্য ফেরাতে নতুন করে ‘ফেয়ার ম্যানেজমেন্ট’ বা ভাড়া পুনর্মূল্যায়নের সুপারিশ করা হয়েছে। মূলত চলমান রাজস্ব ঘাটতি কমানোর লক্ষ্যে এই পদক্ষেপের কথা ভাবা হচ্ছে, যা ভবিষ্যতে ট্রেন যাত্রার টিকিটের দাম বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
কমিটির মতে, রেলের সামাজিক দায়বদ্ধতা ও যাত্রীদের জন্য প্রদত্ত ৪৫ শতাংশ ভর্তুকি বহাল রাখা জরুরি। তবে সেই ভারসাম্য বজায় রাখতে প্রিমিয়াম ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিকল্প উপায়ে আয় বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। মূলত পরিচালনা ব্যয় সামাল দিতেই রেল কর্তৃপক্ষকে রাজস্ব আদায়ের নতুন পথ খোঁজার তাগিদ দিয়েছেন সংসদীয় সদস্যরা।