ভারতসহ ৪০টি দেশ থেকে ডিম ও মুরগির মাংস আমদানিতে নিষেধাজ্ঞা দিল সৌদি আরব

ভারতসহ ৪০টি দেশ থেকে ডিম ও মুরগির মাংস আমদানিতে নিষেধাজ্ঞা দিল সৌদি আরব

জনস্বাস্থ্য রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারতসহ বিশ্বের ৪০টি দেশ থেকে মুরগি এবং ডিম আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ)। মূলত অত্যন্ত সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু এবং অন্যান্য বৈশ্বিক মহামারির ঝুঁকি বিবেচনা করে এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএফডিএ জানিয়েছে, আন্তর্জাতিক রোগতত্ত্ব ও পশুর মড়ক সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকার দেশগুলোতে ভাইরাসের প্রাদুর্ভাব থাকায় স্থানীয় ১৬টি অঞ্চলে এই বিধিনিষেধ কার্যকর থাকবে। ২০০৪ সাল থেকে কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা থাকলেও বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে নতুন করে তালিকাটি হালনাগাদ করেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি।

তবে সংস্থাটি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শিথিলতার সুযোগ রেখেছে। যদি প্রক্রিয়াজাত মাংস বা সংশ্লিষ্ট পণ্যগুলো অনুমোদিত স্বাস্থ্যবিধি মেনে তাপ চিকিৎসার মাধ্যমে নিউক্যাসল ভাইরাসমুক্ত করা হয়, তবে সেগুলো অস্থায়ী নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো কয়েকটি দেশের নির্দিষ্ট কিছু প্রদেশের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *