ভারতের জন্য খুশির খবর, উত্তাল সমুদ্রপথ দিয়ে আসছে আরও ২টি এলপিজি ট্যাঙ্কার

ভারতের জন্য খুশির খবর, উত্তাল সমুদ্রপথ দিয়ে আসছে আরও ২টি এলপিজি ট্যাঙ্কার

নিউজ ডেস্ক

সংবেদনশীল হরমুজ প্রণালীতে যুদ্ধের আবহেও ভারতের জন্য বড় স্বস্তি। শনিবার ইরান সরকারের বিশেষ অনুমতিতে আরও দুটি এলপিজি ট্যাঙ্কার নিরাপদে এই বিপজ্জনক জলপথ অতিক্রম করেছে। ‘বিডব্লিউ এলম’ এবং ‘বিডব্লিউ টাইর’ নামের জাহাজ দুটি ৯০ হাজার টনেরও বেশি জ্বালানি নিয়ে এখন ওমান উপসাগরের পথে।

ভারত সহ মোট পাঁচটি ‘বন্ধুরাষ্ট্র’কে এই বিশেষ করিডোর ব্যবহারের অনুমতি দিয়েছে ইরান। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৯০ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল হওয়ায় এই ঘটনা ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রয়টার্সের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ‘জগ বসন্ত’ ও ‘পাইন গ্যাস’ সহ মোট চারটি জাহাজ এই পথ দিয়ে ভারতে পৌঁছেছে।

তবে স্বস্তির মাঝেও উদ্বেগ কাটেনি। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহীর উপকূলে অন্তত ২০টি ভারতীয় জাহাজ আটকে রয়েছে, যার মধ্যে পাঁচটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার ছাড়পত্রের অপেক্ষায় নোঙর করে আছে। পরিস্থিতি সামাল দিতে ভারত বর্তমানে উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা খালি জাহাজগুলোতে এলপিজি লোড করার প্রক্রিয়া শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *