ভারতের জন্য স্বস্তির খবর হোর্মুজ প্রণালী থেকে এল এলপিজি বোঝাই জাহাজ
March 24, 202612:08 pm

ইরান ও আমেরিকার যুদ্ধ পরিস্থিতির মাঝেই ভারতের জন্য এল খুশির খবর। পারস্য উপসাগরের উত্তাল পরিস্থিতির মধ্যে হোর্মুজ প্রণালী পেরিয়ে ভারতের পথে রওনা দিয়েছে এলপিজি ও অপরিশোধিত তেলবাহী বিশালাকার জাহাজগুলো। সংযুক্ত আরব আমিরাত থেকে ৯২ হাজার মেট্রিক টনেরও বেশি গ্যাস নিয়ে আসছে ‘এমভি জগ বসন্ত’ এবং ‘এমভি পাইপ গ্যাস’।
সংকটকালীন সময়ে ইরানের বিশেষ অনুমতি নিয়ে এই জাহাজগুলো নিরাপদ পথ অতিক্রম করেছে। এর ফলে দেশে রান্নার গ্যাসের তীব্র ঘাটতি মেটার সম্ভাবনা তৈরি হয়েছে। ২৬ মার্চ গুজরাটের কান্ডালা এবং ২৮ মার্চ কর্ণাটকের নিউ ম্যাঙ্গালোর বন্দরে জাহাজগুলো নোঙর করার কথা রয়েছে। এই বিপুল পরিমাণ গ্যাস দিয়ে প্রায় ৬৫ লাখ সিলিন্ডার ভর্তি করা সম্ভব হবে, যা সাধারণ মানুষের দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দেবে।