ভারত-চীন আকাশপথে সরাসরি সংযোগ: পাঁচ বছর পর গলছে সম্পর্কের বরফ

ভারত-চীন আকাশপথে সরাসরি সংযোগ: পাঁচ বছর পর গলছে সম্পর্কের বরফ

দীর্ঘ পাঁচ বছরের অচলাবস্থা কাটিয়ে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু হতে যাচ্ছে। গালওয়ান সংঘর্ষের পর থেকে দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে যে টানাপড়েন তৈরি হয়েছিল, এই সিদ্ধান্তের মাধ্যমে তা প্রশমনের ইঙ্গিত মিলছে। সম্প্রতি চীনা এয়ারলাইন্স ‘এয়ার চায়না’ বেজিং থেকে দিল্লি রুটে সরাসরি ফ্লাইট শুরুর ঘোষণা দিয়েছে, যাকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

চীনের দূতাবাস মুখপাত্র ইউ জিং এই পরিষেবাকে দ্বিপাক্ষিক যাতায়াতের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন। ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো-ও খুব শীঘ্রই দিল্লি থেকে সাংহাই রুটে তাদের কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে। এর আগে ২০২৫ সালের শেষার্ধ থেকে এয়ার ইন্ডিয়া এবং চায়না ইস্টার্ন পর্যায়ক্রমে তাদের পরিষেবা পুনরায় শুরু করেছিল, যা আকাশপথে সংযোগ বৃদ্ধিতে সহায়ক হয়েছে।

২০২০ সালের সীমান্ত উত্তজনা এবং পরবর্তী বাণিজ্যিক বিধিনিষেধের পর পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। ২০২৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফর এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের পর দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। সরাসরি বিমান চলাচল শুরু হওয়ায় পর্যটন খাতের পাশাপাশি দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও কূটনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *