ভারত না কি নিউজিল্যান্ড? ফাইনালের আগে আমদাবাদ মাতাবেন রিকি মার্টিন
March 8, 202612:05 pm

টি-২০ বিশ্বকাপের মেগা ফাইনালে আজ মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিকেল ৫টা ৩০ মিনিটে বসবে জমকালো সমাপ্তি আসর। আন্তর্জাতিক তারকা রিকি মার্টিন, সুখবীর ও ফাল্গুনি পাঠকের সুরেলা ছন্দে পর্দা নামবে এই রোমাঞ্চকর ক্রিকেট যুদ্ধের। লড়াই এবার শ্রেষ্ঠত্বের।