ভিড়ের মাঝেও আপনার সুগন্ধ হবে অনন্য! শিখে নিন পারফিউম লেয়ারিংয়ের গোপন কৌশল

ভিড়ের মাঝেও আপনার সুগন্ধ হবে অনন্য! শিখে নিন পারফিউম লেয়ারিংয়ের গোপন কৌশল

সবাই একই ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করলেও আপনার গায়ের সুগন্ধ কেন আলাদা হবে না? আসলে বাজারচলতি সুগন্ধির ভিড়ে নিজের একটি ‘সিগনেচার ফ্র্যাগ্রেন্স’ তৈরি করা সম্ভব পারফিউম লেয়ারিংয়ের মাধ্যমে। জেনে নিন কীভাবে পারফিউম ব্যবহার করলে সবাই আপনার কাছে জানতে চাইবে এর রহস্য।

১. শক্তপোক্ত বেস তৈরি করুন

লেয়ারিংয়ের শুরুতেই উডি, ওরিয়েন্টাল বা মাস্কি ফ্লেভারের মতো জোরালো সুগন্ধি ব্যবহার করুন। এটি হবে আপনার সুগন্ধের ভিত্তি। কবজি, কানের পেছনে বা ঘাড়ের মতো পালস পয়েন্টগুলোতে এটি স্প্রে করুন।

২. ‘স্প্রে অ্যান্ড ওয়াক’ টেকনিক

সরাসরি পোশাকে পারফিউম না লাগিয়ে হালকা ফ্লোরাল সুগন্ধি বাতাসে স্প্রে করে একটি বৃত্ত তৈরি করুন এবং তার মাঝখান দিয়ে হেঁটে যান। এতে সুগন্ধ আপনার পুরো শরীরে সমানভাবে ছড়িয়ে পড়বে।

৩. বিপরীত সুগন্ধির মিশ্রণ

একদম নতুন কিছু পেতে দুটি বিপরীত ঘরানার সুগন্ধি মেশান। যেমন লেমন বা সাইট্রাস নোটের সঙ্গে অ্যাম্বার ট্রাই করতে পারেন। এতে তৈরি হবে এক অনন্য সুবাস।

৪. একই ঘরানার সুগন্ধি

পরীক্ষা-নিরীক্ষায় ভয় পেলে একই ফ্যামিলির দুটি পারফিউম বেছে নিন। যেমন দুটি ভিন্ন ব্র্যান্ডের ফ্লোরাল সুগন্ধি একসঙ্গে ব্যবহার করলে একটি নিখুঁত প্রাকৃতিক সুবাস পাওয়া যায়। ব্যবহারের আগে সুগন্ধি বডি লোশন বা অয়েল মেখে নিতে পারেন।

টিপস

প্রতিটি লেয়ার ব্যবহারের মাঝে অন্তত ৫ মিনিটের গ্যাপ রাখুন। নিজের ত্বকের ধরন বুঝে ছোট ছোট পরীক্ষার মাধ্যমে তৈরি করে নিন আপনার নিজস্ব সিগনেচার সুগন্ধ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *