ভিত্তিহীন অভিযোগ মহুয়ার, ভোটার তালিকা সংশোধন ইস্যুতে কড়া জবাব কমিশনের

ভিত্তিহীন অভিযোগ মহুয়ার, ভোটার তালিকা সংশোধন ইস্যুতে কড়া জবাব কমিশনের

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি-র নির্দেশে বেআইনিভাবে নতুন ভোটার অন্তর্ভুক্তির যে অভিযোগ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তুলেছিলেন, তাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। কমিশন স্পষ্ট জানিয়েছে, নির্দিষ্ট নিয়ম মেনেই আবেদন গ্রহণ ও যাচাইয়ের প্রক্রিয়া চলছে।

সিইও দফতরের বিবৃতিতে বলা হয়েছে, নোয়াপাড়া কেন্দ্র থেকে আসা আবেদনগুলি মূলত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে আপিল এবং নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে জমা পড়া ফর্ম-৬। সুপ্রিম কোর্টের নির্দেশের দোহাই দিয়ে যে দাবি করা হয়েছে, তা বাস্তবসম্মত নয়। কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি আপিল কেবল নির্দিষ্ট ট্রাইব্যুনালেই সম্ভব বলে কমিশন সাফ জানিয়েছে।

অন্যদিকে, ফর্ম-৬ ইস্যুতে সুপ্রিম কোর্টেও শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কারচুপির অভিযোগ আনলে প্রধান বিচারপতি তা নাকচ করে দেন। আদালত স্পষ্ট জানায়, কেবল ফর্ম জমা দিলেই কেউ ভোটার হতে পারেন না, প্রতিটি আবেদন কঠোরভাবে যাচাই করা হয়। অনুমানের ভিত্তিতে বিভ্রান্তি না ছড়ানোর পরামর্শ দিয়ে শীর্ষ আদালত এই বিতর্ক থামানোর নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *