ভুট্টা চাষের আড়ালে কোটি টাকার আফিম খেত, ছত্তিশগড়ে গ্রেপ্তার বিজেপি নেতা

ভুট্টা চাষের আড়ালে কোটি টাকার আফিম খেত, ছত্তিশগড়ে গ্রেপ্তার বিজেপি নেতা

ছত্তিশগড়ের দুর্গ জেলায় ভুট্টা চাষের আড়ালে বিশাল এলাকাজুড়ে অবৈধ আফিম চাষের পর্দাফাঁস করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কিষাণ মোর্চা নেতা বিনয় তাম্রকরের খামারবাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি টাকা মূল্যের আফিম বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত বিনয়সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভিন রাজ্য থেকে শ্রমিক আনিয়ে অত্যন্ত গোপনে এই বেআইনি কারবার চালানো হচ্ছিল।

এই নজিরবিহীন ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অভিযুক্ত বিনয় তাম্রকর বিজেপির সক্রিয় কর্মী হওয়ায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ওই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি নেতৃত্ব। তবে বিষয়টিকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিরোধী দল কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘটনার পিছনে প্রভাবশালী যোগসাজশের অভিযোগ তুলেছেন।

পুলিশ জানিয়েছে, দেড় একর জমিতে অত্যন্ত সুকৌশলে আফিম গাছগুলি লাগানো হয়েছিল যাতে বাইরে থেকে বোঝা না যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। বাঘেলের দাবি, অভিযুক্তের বিশাল খামারবাড়ির একটি অংশে পরিকল্পিতভাবে এই নিষিদ্ধ চাষ করা হচ্ছিল। বর্তমানে পুলিশ পুরো এলাকাটি সিল করে দিয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *