ভুয়ো বিমা পলিসি রুখতে সুপ্রিম কোর্টের কড়া পদক্ষেপ, সিএমডির বিরুদ্ধে ফৌজদারি মামলার নির্দেশ

জাল বিমা পলিসির রমরমা রুখতে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল সুপ্রিম কোর্ট। একটি পথ দুর্ঘটনা সংক্রান্ত মামলায় ভুয়ো বিমা পলিসি ব্যবহারের অভিযোগে ন্যাশনাল ইন্স্যুরেন্স কো ম্পা নির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ বিমা কো ম্পা নির এই চরম গাফিলতিকে জনস্বার্থের পরিপন্থী বলে ব্যাখ্যা করেছেন।
আদালত জানিয়েছে, বিমা কো ম্পা নিগুলো সাধারণ মানুষের গচ্ছিত অর্থ ব্যবহার করে, তাই তাদের দায়িত্ব ও স্বচ্ছতা থাকা বাধ্যতামূলক। এই মামলাটিকে একটি জাতীয় গুরুত্বসম্পন্ন ‘টেস্ট কেস’ হিসেবে বিবেচনা করে পুরো ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই এসআইটি বিমা কো ম্পা নির সিএমডি, স্থানীয় ব্রাঞ্চ ম্যানেজার এবং সংশ্লিষ্ট বাসের মালিকের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করে দ্রুত তদন্ত শেষ করবে।
উল্লেখ্য, কে সারওয়ানন নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ক্ষতিপূরণ দাবি করলে ন্যাশনাল ইন্স্যুরেন্স কো ম্পা নি দাবি করে যে বাসের বিমা পলিসিটি জাল ছিল। যদিও নিম্ন আদালত ও মাদ্রাজ হাইকোর্ট সেই যুক্তি খারিজ করে কো ম্পা নিকেই ক্ষতিপূরণের নির্দেশ দেয়। বিমা নথির সত্যতা যাচাই না করা নিয়ে তামিলনাড়ু পুলিশের ডিজিকে সশরীরে আদালতে তলব করা হলে তিনি নিঃশর্ত ক্ষমা চান। এই কড়া নির্দেশের মাধ্যমে আদালত ভুয়ো নথি চক্র নির্মূল করার স্পষ্ট বার্তা দিয়েছে।