ভোটবাক্সে দিল্লির ভূমিকম্প জলঙ্গির সভা থেকে বিজেপিকে চরম হুঁশিয়ারি অভিষেকের

ভোটবাক্সে দিল্লির ভূমিকম্প জলঙ্গির সভা থেকে বিজেপিকে চরম হুঁশিয়ারি অভিষেকের

মুর্শিদাবাদের জলঙ্গিতে নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোট বাতিল থেকে শুরু করে ভ্যাকসিনের নথি—প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে হয়রানি করার অভিযোগ তোলেন তিনি। বর্তমানে ভোটার তালিকায় নাম তোলার জন্য ট্রাইবুনালে আবেদনের বিষয়টিকে মোদি-শাহ জুটির চূড়ান্ত চক্রান্ত বলে অভিহিত করে তিনি জনগণকে এর যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানান।

বিজেপির পাশাপাশি দলের তথাকথিত ‘গদ্দার’ ও বিরোধীদের বি-টিম এবং সি-টিমকেও কড়া হুঁশিয়ারি দেন অভিষেক। তিনি সাফ জানান, বহিরাগত শক্তির থেকে অর্থ নিয়ে যারা বাংলার মাটিকে ভাগ করার চেষ্টা করছে, তাদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে। ভয় না পাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, মানুষ যেন তৃণমূলের পক্ষে ভোট দিয়ে এমন গণবিস্ফোরণ ঘটায়, যার কম্পন দিল্লি পর্যন্ত পৌঁছায়।

সীমান্তবর্তী এই জনসভায় উপচে পড়া ভিড়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তাও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলার শান্ত পরিবেশ নষ্ট করার অপচেষ্টায় পা না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করলেই সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। ট্রাইবুনালে আবেদনের ক্ষেত্রে দলের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে তিনি আগামী ২৮ দিন ধৈর্য ধরে গণতান্ত্রিকভাবে প্রতিবাদের ডাক দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *