ভোটযুদ্ধে তৃণমূলের হেভিওয়েটরা, আজ থেকেই প্রচারে নামছেন মমতা ও অভিষেক

ভোটযুদ্ধে তৃণমূলের হেভিওয়েটরা, আজ থেকেই প্রচারে নামছেন মমতা ও অভিষেক

রাজ্যে আসন্ন নির্বাচনের রণকৌশল সাজিয়ে আজ মঙ্গলবার থেকেই প্রচার অভিযানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মসূচির অংশ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আজ জলপাইগুড়ির চালসায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ সারবেন। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা কলেজ মাঠে জনসভার মাধ্যমে নিজের নির্বাচনী প্রচার শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুধবার থেকে উত্তরবঙ্গের ময়নাগুড়ি দিয়ে পুরোদমে জনসভা শুরু করবেন মুখ্যমন্ত্রী। আগামী এক মাস উত্তর থেকে দক্ষিণ—সমগ্র বঙ্গে টানা প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে তাঁর। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মেদিনীপুর ও নন্দীগ্রামসহ দুই বঙ্গের একাধিক কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে লাগাতার প্রচার চালিয়ে যাবেন। তৃণমূল শিবিরের লক্ষ্য মূলত রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান জনগণের কাছে পৌঁছে দেওয়া।

নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে দলের পক্ষ থেকে বারবার প্রশ্ন তোলা হয়েছে, যা এবারের প্রচারের অন্যতম প্রধান বিষয় হতে চলেছে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণের আগে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলসহ ১৫২টি আসনে আধিপত্য বজায় রাখতে মরিয়া ঘাসফুল শিবির। এই হাই-ভোল্টেজ প্রচার অভিযানে উভয় নেতাই কেন্দ্রের ‘প্রতিহিংসাপরায়ণ’ রাজনীতির বিরুদ্ধে সুর চড়াবেন বলে রাজনৈতিক মহলের ধারণা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *