ভোটাধিকার চিরস্থায়ী, তালিকা থেকে নাম বাদের কারণ দর্শাতে কমিশনকে সুপ্রিম নির্দেশ

ভোটাধিকার চিরস্থায়ী, তালিকা থেকে নাম বাদের কারণ দর্শাতে কমিশনকে সুপ্রিম নির্দেশ

ভোটাধিকার চিরকালের জন্য কেড়ে নেওয়া যায় না বলে সাফ জানিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট করে দেয় যে, ভোটার তালিকা থেকে কেন নাম বাদ গেল, তা সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই জানাতে হবে নির্বাচন কমিশনকে। এছাড়া জোকার ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট এবং নিউটাউনসহ মোট সাতটি স্থানে ট্রাইবুনাল গঠন করে ‘বিচারাধীন’ ভোটারদের নথিপত্র নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যে শিয়রে ভোট থাকলেও ট্রাইবুনালের কাজ শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিয়মানুযায়ী মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক। বর্তমানে রাজ্যে প্রায় ৬০ লক্ষ ভোটার বিচারাধীন তালিকায় রয়েছেন, যার বড় অংশই ভোটাধিকার হারানো নিয়ে উৎকণ্ঠায়। প্রধান বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ অনুযায়ী, ৭ এপ্রিলের মধ্যে যাবতীয় বিষয়ের নিষ্পত্তি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আদালতে মামলাকারীদের আইনজীবীরা বিপুল সংখ্যক ভোটারের নাম বাতিলের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে, বিচারপতি জয়মাল্য বাগচী মনে করিয়ে দেন যে ভোটার তালিকা শুদ্ধকরণ এবং প্রকৃত ভোটারের অধিকার রক্ষা করা কমিশনের প্রাথমিক দায়িত্ব। আগামী ৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে, যেখানে মনোনয়ন প্রক্রিয়ার আগে ভোটারদের অধিকার নিশ্চিত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *