ভোটার তথ্য যাচাইয়ে তৎপর নির্বাচন কমিশন, দ্রুত নিষ্পত্তির নির্দেশ

ভোটার তথ্য যাচাইয়ে তৎপর নির্বাচন কমিশন, দ্রুত নিষ্পত্তির নির্দেশ

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ও তথ্য যাচাইয়ের কাজে গতি বাড়িয়েছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, প্রায় ৬০ লক্ষ ভোটারের তথ্যের মধ্যে ৭ লক্ষ ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ ভোটারের তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই প্রক্রিয়া দ্রুত শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

চলমান এই কাজের জন্য শনিবার ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে বিচারকরা রাজ্যে এসে পৌঁছাবেন। আদালতের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারদের উপস্থিতিতে বাকি তথ্য যাচাই ও নিষ্পত্তির কাজ আরও ত্বরান্বিত করা হবে বলে কমিশন নিশ্চিত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *