ভোটার তালিকায় আপনার নাম আছে তো? আজই দেখে নিন নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা
February 28, 20267:58 am

রাজ্যে প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। আজ শনিবার দুপুর ২টোর মধ্যেই নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (eci.gov.in) অথবা ভোটার সার্ভিস পোর্টালে এই তালিকা জনসমক্ষে আনা হচ্ছে। ভোটাররা তাদের ভোটার কার্ডের এপিক (EPIC) নম্বর ব্যবহার করেই তালিকায় নিজের নাম রয়েছে কি না, তা সহজেই যাচাই করে নিতে পারবেন।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখতে রাজ্যের ৮টি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে এই তালিকার ডিজিটাল কপি বা পেনড্রাইভ তুলে দেওয়া হবে। এ ছাড়া জেলা নির্বাচনী আধিকারিকের (DEO) অফিস থেকে তালিকার দুটি করে হার্ডকপি সংগ্রহের সুযোগ থাকছে। নিজের ভোটাধিকার নিশ্চিত করতে এবং তালিকায় কোনো ভুলভ্রান্তি আছে কি না তা পরখ করতে দ্রুত অনলাইনে লগ-ইন করার পরামর্শ দেওয়া হয়েছে।