ভোটার তালিকায় কি আপনার নাম আছে? জোড়া সাপ্লিমেন্টারি লিস্টে ৩ লক্ষ নামের নিষ্পত্তি কমিশনের

নির্বাচন কমিশনের মেগা আপডেট! রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দুই ধাপে জোড়া সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল কমিশন। এ নিয়ে মোট পাঁচটি তালিকা সামনে এল। কমিশন সূত্রে খবর, এই দফায় প্রায় ৩ লক্ষ ভোটারের নাম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক নজরে বর্তমান পরিস্থিতি
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর প্রায় ৬০ লক্ষ নাম বিচারাধীন ছিল।
- এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়েছে প্রায় ৪৩ লক্ষ নামের।
- সূত্র অনুযায়ী, শেষ চার দফার তালিকায় ৪৪ থেকে ৪৬ শতাংশ নাম বাদ দেওয়া হয়েছে।
কিভাবে নাম চেক করবেন?
আপনার নাম তালিকায় আছে কি না জানতে কমিশনের অফিসিয়াল লিঙ্ক https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S25-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দিন।
কলকাতা হাইকোর্টের নজরদারিতে কয়েকশো জুডিশিয়াল অফিসার এই যাচাই প্রক্রিয়া চালাচ্ছেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে নির্দিষ্ট কোনো দিন নয় বরং কাজ শেষ হওয়া মাত্রই প্রতিদিন বা একদিন অন্তর তালিকা প্রকাশ করা হতে পারে। প্রথম ও দ্বিতীয় তালিকায় মোট ৩১ লক্ষ নাম অন্তর্ভুক্ত হয়েছিল। ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় নির্বাচন। কমিশনের দাবি, ভোটের একদিন আগে নাম তালিকায় উঠলেও সেই ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।