ভোটার তালিকায় নাম যাচাইয়ে রাজ্যে এলেন ভিন রাজ্যের বিচারকরা

ভোটার তালিকায় নাম যাচাইয়ে রাজ্যে এলেন ভিন রাজ্যের বিচারকরা

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে সাত লক্ষের ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ সংক্রান্ত তথ্যের যাচাই ও নিষ্পত্তির কাজ চলছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত এই কাজ সম্পন্ন করার লক্ষ্যে ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে আসা বিচারকরা আজ কাজে যোগ দেবেন।

নির্বাচনী কমিশনের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় এই কর্মকর্তারা ভোটার সংক্রান্ত যাবতীয় জটিলতা নিরসনে কাজ করবেন। নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করাই এখন কমিশনের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *