ভোটার তালিকা থেকে এক ধাক্কায় বাদ গেল ১৩ লক্ষ নাম! কমিশনের তালিকায় কি আপনার নাম আছে?

ভোটার তালিকা থেকে এক ধাক্কায় বাদ গেল ১৩ লক্ষ নাম! কমিশনের তালিকায় কি আপনার নাম আছে?

৬০ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। সোমবার প্রকাশিত প্রথম অতিরিক্ত ভোটার তালিকায় ৩২ লক্ষ নামের নিষ্পত্তি করা হয়েছে, যার মধ্যে প্রায় ৪০ শতাংশ নামই বাদ পড়েছে। হিসেব অনুযায়ী, নতুন করে প্রায় ১৩ লক্ষ নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৭৬ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ গেল।

এদিকে ভোটার তালিকা নিয়ে প্রযুক্তিগত বিভ্রাট এবং নাম বাদ পড়া প্রসঙ্গে রণংদেহী মেজাজে ধরা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নকশালবাড়ির সভা থেকে তিনি অভিযোগ করেন, বিজেপি চক্রান্ত করে সাধারণ মানুষের নাম বাদ দিচ্ছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের জন্য বিশেষ ক্যাম্প করা হবে এবং সরকারি উদ্যোগে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে। কমিশনের ওয়েবসাইটের ত্রুটি নিয়ে সরব হয়ে তিনি বলেন, এমনকি তাঁর নিজের নামও নাকি সন্দেহের তালিকায় চলে গিয়েছিল। অবিলম্বে অতিরিক্ত তালিকার মুদ্রিত কপি বা ফিজিক্যাল কপি জনসমক্ষে টাঙানোর দাবি তুলেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *