ভোটার তালিকা প্রকাশে অশান্তি রুখতে নামছে দুঁদে আইপিএস বাহিনী

ভোটার তালিকা প্রকাশে অশান্তি রুখতে নামছে দুঁদে আইপিএস বাহিনী

কলকাতা: আজ দুপুরেই প্রকাশিত হতে চলেছে রাজ্যের প্রথম চূড়ান্ত ভোটার তালিকা। ৭ কোটি ৮ লক্ষেরও বেশি ভোটারের ভাগ্য নির্ধারণের এই মাহেন্দ্রক্ষণে রাজ্যে কোনোপ্রকার অশান্তি রুখতে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে চার স্পর্শকাতর জেলাকে। নবান্নের নির্দেশে কোচবিহার, মালদহ, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় পৌঁছে গিয়েছেন শীর্ষস্তরের আইপিএস আধিকারিকরা।

আইনশৃঙ্খলার রাশ শক্ত রাখতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে দুঁদে পুলিশ কর্তাদের। কোচবিহার সামলাবেন আইপিএস সুনীল যাদব, মালদহে নজর রাখবেন অজয় নন্দ। অন্যদিকে, মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঠানো হয়েছে সিনিয়র আইপিএস রশিদ মুনির খানকে এবং নদীয়ার দায়িত্বে রয়েছেন গৌরব শর্মা।

শনিবার দুপুর ১২টার পর অনলাইনে এবং ২টোর পর অফলাইনে দেখা যাবে এই চূড়ান্ত তালিকা। তালিকা প্রকাশকে কেন্দ্র করে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সশস্ত্র ব্যাটালিয়ন, র‍্যাফ এবং স্ট্রাইকফোর্সকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে প্রথম দফার কেন্দ্রীয় বাহিনী। নবান্নের কড়া বার্তা, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে তৎক্ষণাৎ উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদেরও বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *