ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন: তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক

ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন: তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ১ মার্চ থেকে রাজ্যে আসছে ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। তাঁর মতে, ভোট ঘোষণার আগে এই আগাম উপস্থিতি কার্যত ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’।

তৃণমূল বিধায়কের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের অঙ্গুলিহেলনে নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাহিনী সাধারণ মানুষের ওপর অত্যাচার করলে গ্রাম বাংলার মহিলারা ঝাঁটা হাতে প্রতিরোধ গড়বেন। তাঁর এই বিতর্কিত মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

অন্যদিকে, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, সম্ভাব্য অশান্তি এড়াতে এবং সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি হিসেবেই এই আগাম মোতায়েন। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *