ভোটের আগে কি উত্তপ্ত বাংলা হাইকোর্টের হাইভোল্টেজ বৈঠকে মিলবে উত্তর
March 19, 20267:43 am

পশ্চিমবঙ্গে শুক্রবারই প্রকাশিত হতে পারে অতিরিক্ত ভোটার তালিকা। তার ঠিক আগেই রাজ্যের সামগ্রিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে নজিরবিহীন পদক্ষেপ নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। বৃহস্পতিবার সকাল ১০টায় স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে গুরুত্বপূর্ণ বৈঠকে তলব করেছেন তিনি।
রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলায় কোনও বড়সড় ফাঁকফোকর বা অশান্তির আশঙ্কা রয়েছে কি না, মূলত তা জানতেই এই বিশেষ বৈঠক ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে। এসআইআর-এর পরবর্তী ধাপে ভোটার তালিকা প্রকাশের সময় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের কাছ থেকে সরাসরি রিপোর্ট নিতে পারেন প্রধান বিচারপতি।