ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন তারকা গোলকিপার অরিন্দম ভট্টাচার্য

ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন তারকা গোলকিপার অরিন্দম ভট্টাচার্য

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় চমক দিল বিজেপি। শুক্রবার গেরুয়া শিবিরে যোগ দিলেন ময়দানের প্রাক্তন তারকা গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য ও নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে পদ্ম পতাকা হাতে তুলে নেন। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মতো প্রধান ক্লাবে দাপিয়ে খেলা এই ফুটবলার সম্প্রতি অবসর গ্রহণের পরই সক্রিয় রাজনীতিতে পা রাখলেন।

বিজেপিতে যোগ দিয়ে অরিন্দম জানান, ফুটবলারদের উন্নয়নের স্বার্থে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। দল তাঁকে যে দায়িত্ব দেবে, তা নিষ্ঠার সাথে পালন করবেন বলে তিনি আশ্বস্ত করেছেন। শমীক ভট্টাচার্যের মতে, রাজ্যে পরিবর্তনের সাক্ষী হতেই অরিন্দমের এই যোগদান। আই লিগ ও আইএসএলে সফল এই গোলকিপারের অন্তর্ভুক্তি ভোটের আগে পদ্ম শিবিরের শক্তি বৃদ্ধি করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে, প্রার্থী তালিকা নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ অব্যাহত রয়েছে। চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহর বিরুদ্ধে স্থানীয় কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচনের পর এলাকায় প্রার্থীর দেখা মেলে না। সল্টলেকের দলীয় কার্যালয়সহ বিভিন্ন জেলায় প্রার্থী বদলের দাবিতে এই অসন্তোষ দলের অস্বস্তি বাড়িয়েছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই কর্মীরা তাঁদের প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *