ভোটের আগে ‘ভীত’ ভোটারদের দুয়ারে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, অভয় দিচ্ছে কমিশন

ভোটের আগে ‘ভীত’ ভোটারদের দুয়ারে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, অভয় দিচ্ছে কমিশন

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় ‘ভীত’ বা ‘ভালনারেবল’ ভোটারদের আস্থা ফেরাতে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন। সোনারপুর থেকে সাগর—জেলে জুড়ে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের অভয় দিচ্ছেন। মূলত ভোটাররা যাতে কোনো প্রকার ভয় বা সংকুচিত না হয়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন, সেই লক্ষ্যেই এই ‘কনফিডেন্স বিল্ডিং’ প্রক্রিয়া শুরু হয়েছে।

জেলা পুলিশ সূত্রে খবর, ক্যানিং, কুলতলি, বাসন্তী ও ডায়মন্ড হারবারসহ বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ জন এমন ভোটারের সন্ধান মিলেছে। রাজনৈতিক কারণে হুমকি বা হিংসার শিকার হওয়ার আশঙ্কায় থাকা এই ব্যক্তিদের সঙ্গে সরাসরি কথা বলছেন জওয়ানরা। পাশাপাশি পুলিশ কন্ট্রোল রুম থেকেও নিয়মিত ফোন করে তাঁদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কি না, তা যাচাই করা হচ্ছে।

নিরাপত্তা নিশ্চিত করতে যেসব এলাকায় গোলমালের ইতিহাস রয়েছে বা যেগুলি স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত, সেখানে দিনে অন্তত দু’বার টহল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এই কড়া নজরদারির মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মনে সাহস জোগানো এবং ভোট প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণ নিশ্চিত করা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটারদের সুরক্ষায় বাহিনী সর্বদা তৎপর রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *