ভোটের ডিউটিতে গাড়ি দিলেই মিলবে বাম্পার ইনকাম সব ভাড়ায় ১০ শতাংশ বৃদ্ধি রাজ্যের

ভোটের ডিউটিতে গাড়ি দিলেই মিলবে বাম্পার ইনকাম সব ভাড়ায় ১০ শতাংশ বৃদ্ধি রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে প্রশাসনিক ও নিরাপত্তা জনিত কাজে ব্যবহৃত বেসরকারি গাড়ির ভাড়া ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির ঘোষণা করল রাজ্য অর্থ দফতর। জ্বালানির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণের খরচ বিবেচনা করে বাস, মিনিবাস, ক্যাব থেকে শুরু করে জলপথের ভেসেল— সব ক্ষেত্রেই এই নতুন সংশোধিত ভাড়ার হার কার্যকর হবে। নির্দেশিকা অনুযায়ী, জ্বালানি ছাড়া বড় বাসের দৈনিক ভাড়া বেড়ে হয়েছে ২৭৮০ টাকা এবং মিনিবাসের ক্ষেত্রে তা ২৩০০ টাকা ধার্য করা হয়েছে। ছোট এসি গাড়ির দৈনিক ভাড়া ১৩৫০ টাকা এবং নন-এসি গাড়ির ক্ষেত্রে ৯৮০ টাকা নির্ধারণ করেছে সরকার।

ভাড়ার পাশাপাশি চালক ও সহকারীদের জন্য দৈনিক ২৮০ টাকা হারে অতিরিক্ত টিফিন ভাতার সংস্থান রাখা হয়েছে। পরিবহণ দফতর সূত্রে খবর, নির্বাচনের কাজে প্রয়োজনীয় জ্বালানি খরচের হিসাবও নির্দিষ্ট তালিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে। এদিকে, অ্যাপ-ক্যাব সংগঠনগুলোর পক্ষ থেকে ভাড়ার হার নির্দিষ্ট করা এবং অগ্রিম পেমেন্টের দাবি জানানো হয়েছে। এই বিষয়ে সম্প্রতি পরিবহণ সচিব সৌমিত্র মোহন বিভিন্ন ক্যাব অপারেটরস গিল্ড ও চালক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সরকারি সূত্রের খবর, সুষ্ঠুভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে ক্যাব চালকদের দাবিদাওয়াগুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *