ভোটের দামামা: শর্তসাপেক্ষে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সূচনা

ভোটের দামামা: শর্তসাপেক্ষে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সূচনা

বিধানসভা ভোটের প্রাক্কালে কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি পেয়ে রাজ্যে ‘পরিবর্তন যাত্রা’র ঘোষণা করল বিজেপি। শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠকে জানান, বর্তমান সরকারের ব্যর্থতাকে হাতিয়ার করে জনমত গঠনে ১ মার্চ থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি।

বিজেপি নেতৃত্বের মতে, এই যাত্রা রাজ্যের ‘হৃত গৌরব’ পুনরুদ্ধারের লড়াই। ন’টি পৃথক যাত্রার মাধ্যমে প্রতিটি বিধানসভা কেন্দ্র স্পর্শ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ৫ থেকে ১০ মার্চের মধ্যে প্রায় পাঁচ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে ৬০টি বড় জনসভা ও ৩০০টি পথসভা আয়োজনের লক্ষ্য রয়েছে দলের।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, যাত্রায় ১ হাজারের বেশি জমায়েত নিষিদ্ধ। পাশাপাশি, শব্দবিধি মেনে চলা, যানজট এড়ানো এবং কুরুচিকর মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্পত্তির ক্ষয়ক্ষতি হলে দায়ভার সংশ্লিষ্ট দলকে নেওয়ার কথাও স্পষ্ট করেছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *