ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে আসছে ২৪০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে আসছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

নির্বাচন কমিশনের নির্দেশে ১ মার্চের মধ্যেই রাজ্যে পৌঁছে যাচ্ছে প্রথম দফার ২৪০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার থেকেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় এই বাহিনী মোতায়েন শুরু হবে। স্পর্শকাতর এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের আস্থা বাড়াতে এই নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১০ মার্চ আরও ২৪০ কো ম্পা নি বাহিনী রাজ্যে আসার কথা রয়েছে।

জেলাওয়াড়ি মোতায়েনের ক্ষেত্রে সর্বাধিক ১৪ কো ম্পা নি বাহিনী বরাদ্দ করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। এছাড়া কলকাতা ও মালদায় ১২ কো ম্পা নি করে এবং ব্যারাকপুরে ৯ কো ম্পা নি বাহিনী থাকবে। বাহিনী মোতায়েনের সুবিধার্থে ইতিমধ্যে কলকাতা পুলিশ-সহ সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোকে স্কুল-কলেজ ও অস্থায়ী শিবিরগুলোতে বিদ্যুৎ, পানীয় জল এবং নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, মে মাসের শুরুতে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হতে চলায় মার্চ মাসের মাঝামাঝি ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে কমিশন। সেক্ষেত্রে অত্যন্ত কম সময়ের ব্যবধানে কয়েক দফায় নির্বাচন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতেই নির্বাচন কমিশন ভোট ঘোষণার আগেই রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *