ভোটের পর কি কেড়ে নেওয়া হবে নাগরিকত্ব? উত্তরবঙ্গ থেকে মোদী-ইসিকে চরম হুঁশিয়ারি মমতার
March 25, 20267:48 pm

মৈনাগুড়ির নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে খড়গহস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিজেপি ও কমিশন যোগসাজশ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করছে। ভোটার তালিকার বিশেষ পুনরীক্ষণের (এসআইআর) নামে রাজবংশী ও মহিলাদের নাম বাদ দিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রীর আশঙ্কা, আজ ভোটাধিকার কাড়া হলে কাল এনআরসি-র মাধ্যমে নাগরিকত্ব কেড়ে নেবে কেন্দ্র। আসামের উদাহরণ টেনে দলীয় প্রার্থীদের মনোনয়নের সময় আইনজীবী সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিল্লিতে ক্ষমতাসীনদের বিদায় জানানোর ডাক দেন তৃণমূল নেত্রী।