ভোটের বাংলায় নজিরবিহীন নিরাপত্তা: ২৪০০ কো ম্পা নি বাহিনী ও ৮৪ পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করছে কমিশন

ভোটের বাংলায় নজিরবিহীন নিরাপত্তা: ২৪০০ কোম্পানি বাহিনী ও ৮৪ পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করছে কমিশন

আগামী বিধানসভা নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলছে নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে রাজ্যে প্রায় ২৪০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবেন ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক, যা অন্যান্য নির্বাচনী রাজ্যের তুলনায় অনেকটাই বেশি। মূলত স্পর্শকাতর বুথ ও সীমান্তবর্তী এলাকায় অশান্তি রুখতেই এই কড়া পদক্ষেপ।

কমিশন সূত্রে খবর, শুধুমাত্র ভোটগ্রহণ নয়, ভোট-পরবর্তী হিংসা রুখতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দুই দফার ভোট শেষ হওয়ার পরেও রাজ্যে প্রায় ৭০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে ২০০ কো ম্পা নি ইভিএমের নিরাপত্তার দায়িত্বে এবং বাকি ৫০০ কো ম্পা নি বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলার ওপর নজর রাখবে। অতীতে অশান্তির ইতিহাস রয়েছে এমন এলাকাগুলোকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে।

রাজ্যের বিশেষ প্রশাসনিক মহলের মতে, নির্বাচন কমিশন এবার ভোট মিটে যাওয়ার পরও নিরাপত্তা বজায় রাখাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তামিলনাড়ু বা কেরলের মতো রাজ্যের তুলনায় বাংলায় অনেক বেশি সংখ্যক পর্যবেক্ষক নিয়োগ তারই ইঙ্গিত। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশি নজরদারির মাধ্যমে ভোটারদের আস্থা ফেরানো এবং নির্বাচন পরবর্তী যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলাই এখন কমিশনের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *