ভোটের বাংলায় নজিরবিহীন নিরাপত্তা: আজই রাজ্যে আরও ৩০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী

ভোটের বাংলায় নজিরবিহীন নিরাপত্তা: আজই রাজ্যে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ৩১ মার্চের মধ্যে বঙ্গে পৌঁছাচ্ছে আরও ৩০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে খবর, আসন্ন নির্বাচনে মোট ২ হাজার ৪০০ কো ম্পা নি বাহিনী মোতায়েন করা হবে, যার প্রক্রিয়া ইতিপূর্বেই শুরু হয়েছে। এর আগে চলতি মাসের শুরুতেই ৪৮০ কো ম্পা নি বাহিনী রাজ্যে পৌঁছে রুট মার্চের কাজ শুরু করেছে।

বিপুল এই বাহিনীর বিন্যাস ও নিরাপত্তা কৌশল নির্ধারণে আজ সোমবার উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক ডেকেছে কমিশন। ডেপুটি কমিশনার মণীশ গর্গের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালসহ পদস্থ আধিকারিকরা। জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে এই আলোচনার পরেই বুথভিত্তিক প্রহরার চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। অশান্তিপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সাফ জানিয়েছে, ২৩ ও ২৯ এপ্রিলের ভোটগ্রহণে কোনো প্রকার হিংসা বা ছাপ্পা বরদাস্ত করা হবে না। কেন্দ্রীয় বাহিনীর কাজ শুধু বুথেই সীমাবদ্ধ থাকবে না, ভোটারদের ভয় দেখালে বা অপ্রীতিকর ঘটনা ঘটলে সরাসরি হস্তক্ষেপ করবে তারা। এমনকি অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কেন্দ্রে পুনর্নির্বাচনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলোতে ইতিমধ্যেই পুলিশের তৈরি রুট ম্যাপ অনুযায়ী টহল দিচ্ছে বাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *