ভোটের বাদ্যি আর চার-ছক্কার ধামাকা আইপিএল ২০২৬ এর নির্ঘণ্ট প্রকাশ হতেই শুরু টানটান উত্তেজনা

ভোটের বাদ্যি আর চার-ছক্কার ধামাকা আইপিএল ২০২৬ এর নির্ঘণ্ট প্রকাশ হতেই শুরু টানটান উত্তেজনা

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলের মেগা আসর শুরু হতে চলেছে আগামী ২৮ মার্চ থেকে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। তবে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে আপাতত ১২ এপ্রিল পর্যন্ত প্রথম ২০টি ম্যাচের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। পূর্ণাঙ্গ সূচি পরে জানানো হবে।

কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করছে ২৯ মার্চ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচেই কেকেআরের প্রতিপক্ষ শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স। তবে তিলোত্তমার ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর হলো, এরপর টানা তিনটি ম্যাচ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলবে নাইটরা। ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ, ৬ এপ্রিল পাঞ্জাব কিংস এবং ৯ এপ্রিল লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে ঘরের মাঠে নামবে শ্রেয়স আয়ারের দল।

অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ মার্চ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ৩১ মার্চ মুলানপুরে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া আগেই জানিয়েছিলেন যে ১২ মার্চের মধ্যে সূচি প্রকাশ করা হবে, সেই কথা রেখেই বুধবার প্রথম পর্বের তালিকা সামনে আনা হয়েছে। নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর বাকি সূচি ঘোষণা করা হবে। তবে এবারের আইপিএলের ফাইনাল ও দুটি প্লে-অফ ম্যাচ আয়োজিত হবে বেঙ্গালুরুতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *