ভোটের ভাগ্য এখন মাইক্রো অবজার্ভারদের পকেটে! পেনের এক খোঁচাতেই বদলে যেতে পারে বুথের রেজাল্ট

নির্বাচন কমিশনের মেগা প্ল্যান! এবার রাজ্যে দেড় কোটি ভোটারের কপাল পুড়ল মাইক্রো অবজার্ভারদের দাপটে। গত এসআইআর পর্বে যে বিপুল সংখ্যক ভোটারকে ‘সন্দেহজনক’ তালিকায় ফেলা হয়েছিল, ভোট চলাকালীন তাঁদের ভবিষ্যৎও এখন নির্ভর করছে এই পর্যবেক্ষকদের কলমের ওপর।
আগে পুনর্নির্বাচনের জন্য প্রিসাইডিং অফিসারের রিপোর্ট বা ডায়েরিকে গুরুত্ব দেওয়া হতো, কিন্তু এবার নিয়ম আমূল বদলে ফেলেছে কমিশন। নতুন নিয়মে মাইক্রো অবজার্ভাররা যদি সামান্যতম বিরূপ রিপোর্ট দেন, তবেই সেই বুথে অবধারিত হবে পুনর্নির্বাচন বা রিপোল। এমনকি বুথের বাইরে কেউ ভোট দিতে বাধা পেলেও তাকে ‘বুথ ক্যাপচার’ হিসেবে গণ্য করা হবে। কন্ট্রোল রুমে বসে ১২ থেকে ১৬টি বুথের ওপর কড়া নজর রাখবেন এই স্পেশাল অফিসাররা। বিশেষজ্ঞদের মতে, মাইক্রো অবজার্ভারদের হাতে এই অসীম ক্ষমতা থাকায় এবার রাজ্যে পুনর্নির্বাচনের সংখ্যা রেকর্ড গড়তে পারে।