ভোটের ময়দানে লড়াকু মেজাজে স্বপ্না বর্মন: রাজগঞ্জের প্রত্যন্ত গ্রামে জনসংযোগ তুঙ্গে

ভোটের ময়দানে লড়াকু মেজাজে স্বপ্না বর্মন: রাজগঞ্জের প্রত্যন্ত গ্রামে জনসংযোগ তুঙ্গে

বাবার অসুস্থতা ও প্রয়াণের কারণে প্রচারে নামতে কিছুটা বিলম্ব হলেও এখন বাড়তি সময় দিয়ে সেই খামতি পূরণে মরিয়া এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মন। রাজগঞ্জের তৃণমূল প্রার্থী হিসেবে সাতসকালেই বেরিয়ে পড়ছেন জনসংযোগে। দীর্ঘ পথ হেঁটেই পৌঁছে যাচ্ছেন প্রত্যন্ত গ্রাম থেকে চা বাগানে। সাধারণ মানুষের অভাব-অভিযোগ মন দিয়ে শুনছেন এবং ডায়েরিতে নোট করছেন। রাজবংশী ভাষায় কথা বলে স্থানীয় মানুষের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন এই ‘চ্যাম্পিয়ন’ অ্যাথলেট।

বৃহস্পতিবার বাবার শ্রাদ্ধানুষ্ঠান থাকলেও দলের দেওয়া বড় দায়িত্ব পালনে প্রচারেই ব্যস্ত ছিলেন স্বপ্না। জলকৌড়ি এলাকায় ডোর-টু-ডোর প্রচারের ফাঁকে তিনি জানান, বাবার আশীর্বাদ সর্বদা তাঁর সঙ্গে আছে। রাষ্ট্রবিজ্ঞানে এমএ স্বপ্নাকে এদিন প্রচারের মাঝে ‘শিক্ষিকা’র ভূমিকাতেও দেখা গিয়েছে। গির্জায় গিয়ে শিশুদের পড়াশোনার খোঁজ নেওয়া থেকে শুরু করে ছড়া শোনানো—সব মিলিয়ে এক অন্য মেজাজে ধরা দেন তিনি।

চা শ্রমিকদের বুকে জড়িয়ে ধরে স্বপ্না স্পষ্ট জানান, তিনি নেতা হতে নয়, বরং ঘরের মেয়ে হয়ে পাশে থাকতে এসেছেন। রেলের চাকরি ও খেলা ছেড়ে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান। শিশুদের নিজের লড়াইয়ের গল্প শুনিয়ে খেলাধুলা ও পড়াশোনায় উৎসাহিত করেন তিনি। শিকারপুর, মদনবাড়ি ও সরস্বতীপুর চা বাগানে তাঁর এই নিবিড় জনসংযোগ স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *