ভোটের মুখে আসাম সীমান্তে টাকার পাহাড়! ৩টি গাড়ি থেকে নগদ লক্ষাধিক টাকা উদ্ধার, আটক ৩

ভোটের মুখে অসম সীমান্তে টাকার পাহাড়! ৩টি গাড়ি থেকে নগদ লক্ষাধিক টাকা উদ্ধার, আটক ৩

নির্বাচনের আবহে বাংলা-আসাম সীমান্তের বক্সিরহাটে নাকা চেকিংয়ের সময় তিনটি পৃথক গাড়ি থেকে ৩ লক্ষ ৭০ হাজার টাকারও বেশি নগদ উদ্ধার করল পুলিশ ও এসএসটি টিম। রবিবার রাতে ও সোমবার সকালে জোড়াই মোড় এবং সংকোশ নাকা পয়েন্টে এই তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া অর্থের কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় নগদ টাকা বাজেয়াপ্ত করার পাশাপাশি তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে আসামের একজন এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কুমারগ্রামের বাসিন্দা রয়েছেন। একটি গাড়ি থেকে ৫৭,৭০০ টাকা, দ্বিতীয়টি থেকে ১,১৪,৩০০ টাকা এবং তৃতীয় গাড়িটি থেকে ১,৯৯,৫০০ টাকা উদ্ধার হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাণের বেশি নগদ অর্থ বহনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কড়া পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন।

ভোটের আগে এই বিপুল পরিমাণ অর্থ কোনো অসাধু কাজে বা ভোটারদের প্রভাবিত করতে ব্যবহার করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে বক্সিরহাট থানার পুলিশ। সম্প্রতি আলিপুরদুয়ার ও কলকাতাতেও একই ভাবে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হওয়ায় জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় পুলিশি নজরদারি ও তল্লাশি অভিযান লাগাতার চলবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *