ভোটের মুখে বঙ্গে ইডির হানা, উদ্ধার কোটি টাকার সোনা ও বিপুল সম্পদ

ভোটের মুখে বঙ্গে ইডির হানা, উদ্ধার কোটি টাকার সোনা ও বিপুল সম্পদ

ভুয়ো কল সেন্টার মামলার তদন্তে নেমে কলকাতা-সহ রাজ্যের ১০টি এলাকায় ম্যারাথন তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই অভিযানে এক কোটি টাকার সোনার কয়েন, ১০ লক্ষ টাকা নগদ এবং প্রায় ১৫ লক্ষ টাকার ক্রিপ্টো কারেন্সি বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় আধিকারিকরা।

তদন্তকারী সংস্থা জানিয়েছে যে বিদেশি নাগরিকদের সফটওয়্যার পরিষেবার টোপ দিয়ে আর্থিক প্রতারণা করা হতো। হাওড়া, দুর্গাপুর ও শিলিগুড়ির মতো গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অবৈধ সম্পদের হদিশ মিলেছে। নির্বাচনের প্রাক্কালে এই উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *