ভোটের মুখে বাংলায় বড় রেল প্রকল্প ও বাসকুল সেতু সংস্কারের ঘোষণা মোদী সরকারের

ভোটের মুখে বাংলায় বড় রেল প্রকল্প ও বাসকুল সেতু সংস্কারের ঘোষণা মোদী সরকারের

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের রেল পরিকাঠামো উন্নয়নে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে আয়োজিত বৈঠকে দুই রাজ্যের সংযোগকারী ১৯২ কিলোমিটার দীর্ঘ মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ৪ হাজার ৪৭৪ কোটি টাকা বাজেটের এই প্রকল্পের মাধ্যমে সাঁইথিয়া-পাকুর ও সাঁতরাগাছি-খড়গপুর রুটে চতুর্থ লাইন বসানো হবে। আগামী পাঁচ-ছয় বছরের মধ্যে কাজ শেষ হলে পাঁচ হাজারের বেশি গ্রামের বাসিন্দারা উপকৃত হবেন। পণ্য পরিবহনের পাশাপাশি পর্যটন ও যাত্রী পরিষেবায় এটি নতুন গতি আনবে বলে রেল সূত্রে দাবি করা হয়েছে।

একই সঙ্গে কলকাতার বন্দর এলাকার প্রায় ছয় দশক পুরোনো বাসকুল সেতু সংস্কারে বড়সড় আর্থিক অনুমোদনের কথা ঘোষণা করা হয়েছে। প্রায় ১১৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির পরিকাঠামো মজবুত করা এবং বৈদ্যুতিক ব্যবস্থায় আধুনিকীকরণ আনা হবে। সাগরমালা প্রকল্পের আওতায় থাকা এই সংস্কার কাজ সম্পন্ন হলে যান চলাচল আরও নিরাপদ হবে এবং সেতুর আয়ু অনেকটাই বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের জরাজীর্ণ সেতু মেরামতের ঘোষণায় স্থানীয় যাতায়াত ব্যবস্থায় স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *