ভোটের মুখে রায়গঞ্জে পানীয় জলের ধামাকা উপহার নাকি নিছকই রাজনৈতিক চমক

ভোটের মুখে রায়গঞ্জে পানীয় জলের ধামাকা উপহার নাকি নিছকই রাজনৈতিক চমক

নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হতেই বদলে গেল রায়গঞ্জের ছবি। রবিবার থেকে শহরের আনাচে কানাচে পৌঁছে যাচ্ছে পরিশ্রুত পানীয় জল। অম্রুত ২.০ প্রকল্পের হাত ধরে পুরসভার ২৭টি ওয়ার্ডের প্রায় ২০ হাজার পরিবার এখন ঘরে বসেই পাচ্ছেন এই পরিষেবা। ১৪টি পাম্প হাউস এবং ৪টি বিশালাকার জলাধারের মাধ্যমে প্রতিদিন দুবেলা মিলবে জল। পুর প্রশাসক সন্দীপ বিশ্বাসের দাবি, দীর্ঘদিনের জনদাবি পূরণ করতেই এই পদক্ষেপ। তবে এই টাইমিং নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। বিজেপি ও কংগ্রেসের মতো বিরোধী শিবিরের দাবি, ভোট আসতেই সাধারণ মানুষকে ভোলানোর চেষ্টা করছে শাসক দল। বিরোধীদের কটাক্ষ আর রাজনৈতিক চাপানউতোরের মাঝেই অবশ্য ঘরে জল পেয়ে স্বস্তিতে রায়গঞ্জের সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *