ভোটের হাওয়া গরম করতেই ক্ষুর-কাঁচি হাতে বিজেপি প্রার্থী! ভোটারের দাড়ি কামালেন অনুপ

ভোটের হাওয়া গরম করতেই ক্ষুর-কাঁচি হাতে বিজেপি প্রার্থী! ভোটারের দাড়ি কামালেন অনুপ

ভোট বড় বালাই! সাতসকালে প্রচারের মাঝেই মেকওভার দিতে বসে গেলেন খোদ পদ্মপ্রার্থী। বীরভূমের দুবরাজপুরে জনসংযোগ সারতে বেরিয়ে এক প্রৌঢ় ভোটারের দাড়ি কামিয়ে দিলেন বিজেপি প্রার্থী অনুপকুমার সাহা। গত নির্বাচনে খড়্গপুরের হিরণ চট্টোপাধ্যায় ভোটারকে স্নান করিয়ে শোরগোল ফেলেছিলেন, এবার সেই পথেই হাঁটলেন অনুপ। কোট-পাঞ্জাবি পরেই প্রৌঢ়ের গালে ক্ষুর চালালেন তিনি। প্রার্থীর এমন কাণ্ড দেখে হেসেই কূল পাচ্ছেন না এলাকাবাসী। তৃণমূল প্রার্থী নরেশচন্দ্র বাউড়িকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিদায়ী বিধায়ক প্রচারের ময়দানে নামিয়ে দিলেন ‘সেলুন স্ট্র্যাটেজি’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *