ভোটে অসুস্থ হলে জওয়ানদের চিকিৎসার চিন্তামুক্ত করল রাজ্য সরকার

ভোটে অসুস্থ হলে জওয়ানদের চিকিৎসার চিন্তামুক্ত করল রাজ্য সরকার

আসন্ন বিধানসভা নির্বাচনে মোতায়েন করা প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। নির্বাচন চলাকালীন কোনও জওয়ান অসুস্থ বা আহত হলে তাঁদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করবে রাজ্য। ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’ তালিকাভুক্ত ২৩৪টি বেসরকারি হাসপাতালে এই ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। সংশ্লিষ্ট পুলিশ কমিশনার বা জেলা পুলিশ সুপারের অনুরোধের ভিত্তিতেই মিলবে এই বিশেষ পরিষেবা। জওয়ানদের ব্যক্তিগত তথ্য যাচাইয়ের পর হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি রাজ্য সরকারের কাছে বিল পাঠাবে এবং সরকারই সেই পাওনা মিটিয়ে দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *