ভোটে জামাই আদরের দিন শেষ, কড়া হুঁশিয়ারি দিয়ে নজিরবিহীন নজরদারি কমিশনের

ভোটে জামাই আদরের দিন শেষ, কড়া হুঁশিয়ারি দিয়ে নজিরবিহীন নজরদারি কমিশনের

আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানানো হয়েছে, বাহিনী কেবল অতিথি হয়ে বসে থাকবে না, তাদের সক্রিয়ভাবে শান্তি রক্ষা করতে হবে। বাহিনীর গতিবিধিতে স্বচ্ছতা আনতে এবার প্রতিটি যানবাহনে জিপিএস ব্যবস্থা থাকছে। এর ফলে রাজ্য পুলিশ বাহিনীকে ভুল পথে চালিত করছে কি না, তা সরাসরি পর্যবেক্ষণ করতে পারবে কমিশন।

নির্বাচন পরিচালনার জন্য আগামী ১ ও ১০ মার্চ দুই দফায় মোট ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছাবে। এর মধ্যে সিআরপিএফ, বিএসএফ ও সিআইএসএফ সহ বিভিন্ন শাখার জওয়ানরা থাকবেন। বাহিনীর নিজস্ব কমান্ড কাঠামো বজায় থাকবে এবং রাজ্য পুলিশ একতরফা কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। সমন্বিত প্রস্তুতি ও ডিজিটাল নজরদারির মাধ্যমে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *