ভোটে হারলে আমার নামে কুকুর পুষবেন, শওকত মোল্লার চরম চ্যালেঞ্জ

ভোটে হারলে আমার নামে কুকুর পুষবেন, শওকত মোল্লার চরম চ্যালেঞ্জ

ক্যানিং পূর্বের সভায় শওকত মোল্লার বিস্ফোরক মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজনৈতিক মহলে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনার চন্দনেশ্বর এলাকায় এক পথসভায় বক্তব্য রাখার সময় আইএসএফ-কে তীব্র আক্রমণ শানান এই দাপুটে তৃণমূল নেতা।

সেখানকার ৩১টি আসনেই আইএসএফ প্রার্থী দিলেও শওকত মোল্লার দাবি, তারা একটিও আসন জিততে পারবে না। নিজের আত্মবিশ্বাস জাহির করতে গিয়ে তিনি প্রকাশ্য মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আইএসএফ যদি একটি আসনেও জয়লাভ করে তবে মানুষ যেন তাঁর নামে কুকুর পুষে রাখে। এমন নজিরবিহীন মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিরোধী শিবিরে।

একই সভা থেকে তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করেন। তবে দিনভর চর্চার কেন্দ্রে ছিল শওকত মোল্লার সেই বিতর্কিত হুঁশিয়ারি। ভোটের লড়াই শুরু হওয়ার আগেই এই মন্তব্য নির্বাচনী উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *