ভোট আবহে তপ্ত অশোকনগর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে সোনার চেইন ছিনতাই

ভোট আবহে তপ্ত অশোকনগর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে সোনার চেইন ছিনতাই

উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার রাজীবপুর এলাকায় সোমবার রাতে এক দুঃসাহসিক ছিনতাই ও গুলিকাণ্ডের ঘটনা ঘটেছে। পেশায় মুদি ব্যবসায়ী রাকেশ মণ্ডল দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাঁর গতিরোধ করে চার দুষ্কৃতী। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর গলার সোনার চেইন ও লকেট কেড়ে নেয় মুখ ঢাকা দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ব্যবসায়ী ও তাঁর সঙ্গী পালানোর চেষ্টাকারী দুষ্কৃতীদের ধাওয়া করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় দুষ্কৃতীরা রাকেশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়, যা লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি গাছে লাগে। তা সত্ত্বেও হাল না ছেড়ে ঈশ্বরীগাছা পর্যন্ত দুষ্কৃতীদের পিছু নেন তাঁরা। বেগতিক বুঝে এক দুষ্কৃতী মাঝপথে নেমে পালালেও বাকি তিনজন বাইকে চম্পট দেয়।

ঘটনার খবর পেয়ে রাতেই অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ব্যবসায়ী রাকেশ মণ্ডল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নির্বাচনের প্রাক্কালে এই সশস্ত্র হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *