ভোট ঘোষণার আগেই কাঁপবে বাংলা! ৪৮০ কো ম্পা নি বাহিনী নিয়ে কমিশনের নজিরবিহীন অ্যাকশন প্ল্যান
February 25, 202610:57 am

কলকাতা: ২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই রণসজ্জা শুরু করে দিল নির্বাচন কমিশন। বাংলায় অশান্তি রুখতে এবার অতীতের সব রেকর্ড ভেঙে দ্বিগুণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। স্রেফ মোতায়েন নয়, বাহিনীকে বসিয়ে রাখা যাবে না বলে রাজ্য প্রশাসনকে কড়া বার্তা দিয়েছে কমিশন।
এক নজরে কমিশনের হাই-টেক রণকৌশল
- রেকর্ড বাহিনী: ১ মার্চ থেকে দুই দফায় মোট ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। এর মধ্যে থাকছে ২৩০ কো ম্পা নি CRPF এবং ১২০ কো ম্পা নি BSF।
- কড়া নজরদারি: বাহিনীর গতিবিধি ট্র্যাক করতে প্রতিটি গাড়িতে থাকছে GPS। এমনকি QRT ভ্যানে থাকছে সিসিটিভি ক্যামেরা, যার মাধ্যমে সরাসরি লাইভ স্ট্রিমিং দেখবে কমিশন।
- টার্গেট সাত জেলা: কোচবিহার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর দিনাজপুরকে ‘অতি স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
- সক্রিয় ভূমিকা: বাহিনীকে স্রেফ বসিয়ে রাখা যাবে না। এরিয়া ডমিনেশন এবং বুথ পাহারায় তাদের বাস্তবিক প্রয়োগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ঠিক পরেই বাংলায় পা রাখছে আধাসেনা। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন করে ভোটারদের মনোবল বাড়ানোই এখন কমিশনের পাখির চোখ।