‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ! জ্ঞানেশকে মে মাসের পর পদ হারানোর চ্যালেঞ্জ মমতার
March 9, 20268:49 pm

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের পরই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কর্তাদের কড়া নির্দেশের প্রেক্ষিতে মমতার প্রশ্ন, মে মাসের পর জ্ঞানেশ নিজের চেয়ারে থাকবেন তো? নির্বাচন কমিশনারকে ‘সুপার গড’ ও ‘স্পাইডারম্যান’ বলেও ব্যঙ্গ করেন মুখ্যমন্ত্রী।