মউয়া মৈত্রের ক্যাশ ফর কোয়ারি মামলায় বড় স্বস্তি না অস্বস্তি, সুপ্রিম কোর্টের নির্দেশে তোলপাড় রাজনৈতিক মহল

মউয়া মৈত্রের ক্যাশ ফর কোয়ারি মামলায় বড় স্বস্তি না অস্বস্তি, সুপ্রিম কোর্টের নির্দেশে তোলপাড় রাজনৈতিক মহল

অর্থের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে অভিযুক্ত তৃণমূল সাংসদ মউয়া মৈত্রের মামলায় দিল্লি হাইকোর্টের রায়ের একটি অংশে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। মউয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট দাখিলের অনুমতি প্রদানের বিষয়টি পুনরায় বিবেচনা করার জন্য হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, আপাতত তার ওপর স্থগিতাদেশ বহাল থাকছে।

শীর্ষ আদালত এই ঘটনায় মউয়া মৈত্র, সিবিআই এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে নোটিশ পাঠিয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে তাঁদের এই বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। লোকপালের আবেদনের প্রেক্ষিতেই আদালত এই নোটিশ ইস্যু করেছে। উল্লেখ্য, এর আগে দিল্লি হাইকোর্ট লোকপালের সেই নির্দেশ বাতিল করেছিল, যেখানে মউয়ার বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট দাখিলের অনুমতি দেওয়া হয়েছিল। এখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর মামলাটি নতুন মোড় নিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *