মদ্যপান ছেড়ে বাইশগজে ফিরতে মরিয়া চাহাল, প্রীতি জিন্টার দলে নতুন শুরুর লক্ষ্য

মদ্যপান ছেড়ে বাইশগজে ফিরতে মরিয়া চাহাল, প্রীতি জিন্টার দলে নতুন শুরুর লক্ষ্য

ভারতীয় ক্রিকেট দলের একসময়ের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এখন জাতীয় দল থেকে ব্রাত্য। মাঠের পারফরম্যান্সের চেয়ে তাঁর ব্যক্তিগত জীবন এবং নারীসঙ্গ নিয়েই চর্চা হয়েছে বেশি। স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং পরবর্তী সময়ে বিভিন্ন সম্পর্কের গুঞ্জনে বারবার শিরোনামে এসেছেন তিনি। কেরিয়ার ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে একসময় মদ্যপানে আসক্ত হয়ে পড়লেও, এখন সেই অন্ধকার অধ্যায় কাটিয়ে উঠতে বদ্ধপরিকর এই লেগ-স্পিনার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সি চাহাল জানিয়েছেন, গত ছয় মাস ধরে তিনি সম্পূর্ণভাবে মদ্যপান ত্যাগ করেছেন। নিজেকে শারীরিকভাবে ফিট রাখতে এবং তরুণ ক্রিকেটারদের কাছে আদর্শ হয়ে উঠতেই তাঁর এই সিদ্ধান্ত। গত বছর আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে ১৮ কোটি টাকার বিনিময়ে মাঠে নেমে ১৬টি উইকেট নিয়েছিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজি মালকিন প্রীতি জিন্টার দলের হয়ে আসন্ন মরশুমে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

চাহালের মূল লক্ষ্য এখন আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে পুনরায় জাতীয় দলের দরজা খোলা। ব্যক্তিগত জীবনের বিতর্ক সরিয়ে রেখে তিনি এখন ক্রিকেটে ১৫০ শতাংশ মনোযোগ দিতে চান। গত কয়েক বছরে ফর্ম হারানো এবং মানসিক অবসাদ কাটিয়ে উঠে আবারও ‘কুল-চা’ জুটির সেই পুরনো তেজ ফিরে পাওয়াই তাঁর প্রধান চ্যালেঞ্জ। পাঞ্জাব কিংসের জার্সিতে নতুনভাবে নিজেকে প্রমাণ করতে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন যুজবেন্দ্র চাহাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *