মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবহে বড় পদক্ষেপ মোদীর! পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে মিলল কোন সমাধান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবহে বড় পদক্ষেপ মোদীর! পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে মিলল কোন সমাধান

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইদ ও ইরানি নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আলোচনায় উঠে এল অত্যন্ত স্পর্শকাতর ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক ইস্যু। বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং সমুদ্রপথে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে দুই রাষ্ট্রনেতার এই কথোপকথন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইরান ও ইজরায়েলের ক্রমবর্ধমান সংঘাতের জেরে বর্তমানে অশান্ত গোটা আরব বিশ্ব। এই পরিস্থিতিতে ভারতের জ্বালানি নিরাপত্তা বজায় রাখাই এখন সাউথ ব্লকের প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজের ওপর হামলা আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন ঘটায় এবং আঞ্চলিক স্থিতাবস্থা নষ্ট করে। এর আগে কূটনৈতিক তৎপরতায় ভারতের দুটি এলপিজি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে সুরক্ষিতভাবে পার করতে সফল হয়েছে নয়াদিল্লি। প্রয়োজনে রাশিয়া থেকেও জ্বালানি আমদানির রাস্তা খোলা রাখা হয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *