মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া ক্রিকেটে: আইসিসি বৈঠক বাতিল, স্থগিত সিরিজ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া ক্রিকেটে: আইসিসি বৈঠক বাতিল, স্থগিত সিরিজ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রিকেটের একাধিক গুরুত্বপূর্ণ কার্যক্রম। যুদ্ধকবলিত অঞ্চলে যাতায়াত ও নিরাপত্তার সংকটের কারণে দোহায় নির্ধারিত আইসিসির অর্থ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকটি বাতিল করা হয়েছে। এই বৈঠকে ২০২৭ পরবর্তী সম্প্রচার স্বত্ব নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, যা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজটিও স্থগিত করা হয়েছে। আগামী ১৩ থেকে ২৫ মার্চের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে এই সিরিজটি হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে কোনো দলই সেখানে খেলতে রাজি হয়নি। এর আগে টি-২০ বিশ্বকাপ শেষেও অনেক ক্রিকেটার ও কর্মকর্তা সঠিক সময়ে দেশে ফিরতে না পারায় সংকটের সূত্রপাত হয়।

আইসিসি জানিয়েছে, সশরীরে উপস্থিত থাকা সম্ভব না হওয়ায় বৈঠকটি আপাতত ভার্চুয়ালি করার পরিকল্পনা চলছে। পরিস্থিতির উন্নতি হলে এপ্রিল মাসে পুনরায় পূর্ণাঙ্গ আলোচনার আয়োজন করা হতে পারে। সম্প্রচার স্বত্ব ও নতুন চুক্তির মতো বিষয়গুলো ঝুলে থাকায় ক্রিকেট বিশ্বে বড় ধরনের আর্থিক ও প্রশাসনিক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *