মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ: জ্বালানি সংকটে টালমাটাল অর্থনীতি, ব্যাপক ছাঁটাইয়ের আশঙ্কা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ: জ্বালানি সংকটে টালমাটাল অর্থনীতি, ব্যাপক ছাঁটাইয়ের আশঙ্কা

ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তজনা এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় ভারতে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। কাতার থেকে গ্যাস ও খনিজ তেল সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের শিল্প ও পরিবহণ ক্ষেত্রে স্থবিরতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে কর্মসংস্থানে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে শুরু করে রেস্তরাঁ ও আবাসন শিল্পে উৎপাদন হ্রাস পাওয়ায় করোনা-কালের মতো বড়সড় ছাঁটাইয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল।

জ্বালানির আকাল ও আকাশছোঁয়া দামের কারণে গিগ ওয়ার্কার, অনলাইন ডেলিভারি কর্মী এবং অ্যাপ-ক্যাব চালকদের রুটি-রুজি সংকটে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেক রেস্তরাঁ ও ছোট কারখানা ইতিমধে্ই বন্ধ হওয়ার মুখে। পরিবহণ খরচ বৃদ্ধি ও কাঁচামালের অভাবে ভারী শিল্পেও উৎপাদন কমছে। ফলে কয়েক লক্ষ শ্রমিকের কাজ হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে, যা দেশের জিডিপি এবং বাণিজ্য ঘাটতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

শিল্প সংগঠনগুলোর মতে, এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য হবে। বিশেষ করে মিষ্টি শিল্প, পর্যটন এবং ক্ষুদ্র উৎপাদনকারী সংস্থাগুলো গ্যাসের জোগানের অভাবে ধুঁকছে। লকডাউন না থাকলেও অচল অর্থনীতির চাপে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে বারুদের গন্ধ যত দীর্ঘ হবে, ভারতের শ্রমবাজারে মন্দার ছায়া ততই গভীর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *