মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও জ্বালানি নিরাপত্তা, লোকসভায় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বিবৃতি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও জ্বালানি নিরাপত্তা, লোকসভায় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বিবৃতি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও বিশ্ব বাণিজ্যে এর প্রভাব নিয়ে লোকসভায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, এই যুদ্ধের ফলে ভারতের অর্থনীতি ও জ্বালানি সরবরাহে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে আমদানি হওয়া অপরিশোধিত তেল ও গ্যাসের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ কৌশল গ্রহণ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে ইতিমধ্যেই ৩ লক্ষ ৭৫ হাজারেরও বেশি ভারতীয়কে যুদ্ধকবলিত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনা হয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলায় ভারত এখন ২৭টির পরিবর্তে ৪১টি দেশ থেকে তেল আমদানি করছে বলে প্রধানমন্ত্রী জানান। দেশে বর্তমানে ৫৩ লক্ষ মেট্রিক টনেরও বেশি তেল মজুত রয়েছে এবং পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশ্রণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। এছাড়া রেলের বিদ্যুতায়ন এবং অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বিদেশি জ্বালানির ওপর নির্ভরতা কমানোর চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, এলপিজি ও সারের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। দেশের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত শস্য মজুত রাখা হয়েছে এবং ছয়টি নতুন ইউরিয়া কারখানা চালু করা হয়েছে। সমুদ্রপথ নিরাপদ রাখা এবং দেশের অর্থনীতিকে সুরক্ষিত করতে ভারত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *