মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে হাই অ্যালার্ট মোডে মোদী, সরকার ভারতীয়দের নিরাপত্তায় বিশেষ বৈঠক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে হাই অ্যালার্ট মোডে মোদী, সরকার ভারতীয়দের নিরাপত্তায় বিশেষ বৈঠক

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং দেশের অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) এই গুরুত্বপূর্ণ বৈঠকে যুদ্ধের সম্ভাব্য প্রভাব ও তা মোকাবিলায় ভারতের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, যুদ্ধের নেতিবাচক প্রভাব থেকে দেশবাসীকে বাঁচাতে সম্ভাব্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বৈঠকে জ্বালানি নিরাপত্তার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। জানানো হয়েছে, যুদ্ধের ফলে যাতে দেশে জ্বালানি সংকট তৈরি না হয়, সেজন্য এলপিজি সরবরাহের উৎসগুলোতে বৈচিত্র্য আনার কাজ শুরু হয়েছে। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের ওপর নির্ভর না করে বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির পরিকল্পনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন যাতে বাজারের অস্থিরতা সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলতে না পারে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যে বসবাসকারী লক্ষ লক্ষ ভারতীয়দের নিরাপত্তার বিষয়ে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোনো জরুরি পরিস্থিতিতে তাদের দ্রুত সরিয়ে আনা বা সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সর্বদা তৎপর থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক এই সংকটের সময় দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে সরকার সব ধরনের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *